জাতীয়

প্রতিবন্ধীদের পরিচর্যা করলে সম্পদে পরিণত হবে

নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের বোঝা নয়। তাদেরকে যথাযথভাবে পরিচর্যা করলে তারা সম্পদে পরিণত হবে।

শুক্রবার (৩ ডিসেম্বর) ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের সভাকক্ষ থেকে পরিচালিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতার। সভায় অন্যান্যের মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি এ্যাডভোকেট দিলীপ কুমার ঘোষ ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুজ্জামান বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যেসকল কর্মসূচি গ্রহণ করেছেন সেগুলো সফলভাবে বাস্তবায়ন করতে হবে। যথাযথ প্রশিক্ষণ ও সহযোগিতা করলে প্রতিবন্ধী ব্যক্তিরা সম্পদে পরিণত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।

মন্ত্রী একটি প্রতিবন্ধীবান্ধব দেশ বিনির্মাণে সরকারের সাথে কাজ করার জন্য উন্নয়ন সহযোগী, বেসরকারি সংস্থাসহ প্রতিবন্ধিতা নিয়ে কাজ করতে আগ্রহী সকলকে আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেন, প্রতিবন্ধীদের জন্য গৃহীত কর্মসূচিসমূহ সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করা হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন, প্রতিবন্ধীদের জন্য চলমান কাজগুলোকে এগিয়ে নেয়া প্রয়োজন। প্রতিবন্ধিতা বিষয়ক আইন, বিধিমালাসমূহও যথাযথভাবে বাস্তবায়নের প্রতি তিনি গুরুত্বারোপ করেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা