জাতীয়

জজ পদে মামলার আসামি নিয়োগ স্থগিত

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে নারী নির্যাতন মামলার আসামি মো. শাহ্ পরানের সহকারী জজ পদে নিয়োগ স্থগিত করেছে আইন ও বিচার বিভাগ। নিয়োগ স্থগিত করে আদেশ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. শাহ পরানের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান থাকার বিষয় আইন ও বিচার বিভাগ অবগত ছিল না। এছাড়া শাহ পরান তার বিরুদ্ধে মামলা চলমান থাকার বিষয়টি জানাননি। পরে বিষয়টি আইন ও বিচার বিভাগের নজরে আসে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে তার সহকারী জজ (শিক্ষানবিশ) পদে যোগদানের কার্যক্রম স্থগিত করা হয়।

১৩তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে মো. শাহ পরান সহকারী জজ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। এর আগে তাকে নিয়োগের জন্য আইন ও বিচার বিভাগে সুপারিশ পাঠায় জুডিশিয়াল সার্ভিস কমিশন। পরে তার প্রাক-পরিচয় যাচাইয়ের জন্য আইন ও বিচার বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় শাহ পরান সম্পর্কে কোনও বিরূপ তথ্য পায়নি।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

আতঙ্ক-উচ্ছ্বাস দুই নিয়েই শুরুর অপেক্ষা

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক...

হানিফসহ ৪ জনের মামলার রায় যেকোনো দিন

জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্র...

উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগ করানোয় মামলা, মানববন্ধন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য...

খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল

রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে খাদ...

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: দুশ্চিন্তায় পদ্মাপাড়ের জেলেরা

রাজবাড়ীতে ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা