জাতীয়

করোনা মোকাবিলায় রেড ক্রিসেন্টের ভূমিকা প্রশংসনীয়

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস মোকাবিলায় রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরের হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি এর বার্ষিক সাধারণ সভা-২০২১ এ প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের চেয়ারম্যান ও ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস এই মন্তব্য করেন।

মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, "করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশব্যাপী সফল গণটিকা কার্যক্রম পরিচালনা করেছি। এই কার্যক্রমে রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা সম্পৃক্ত ছিলেন বলেই আমরা তা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পাদন করতে পেরেছি। তাই করোনা ভাইরাস মোকাবিলায় রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।"

জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে উল্লেখ করে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, "বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে উঠে এসেছে -- এটা কোন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বক্তব্য না। এটা কোন অর্থমন্ত্রীর বক্তব্য না। এটা কোন সরকার প্রধানের বক্তব্য না। এটা কোনো দলীয় প্রধানের বক্তব্য না। এটা জাতি সংঘের সাধারণ সভার বক্তব্য।"

দুর্যোগ মোকাবিলায় যুব সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, "কারণ প্রশিক্ষণ না হলে প্রস্তুতির ঘাটতি থেকে যায়, সক্ষমতার ঘাটতি থেকে যায়। সুতরাং সক্ষমতা বৃদ্ধির জন্য এবং যথাযথ প্রস্তুতির জন্য আমরা তাদের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছি।"

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অত্যন্ত সুন্দরভাবে করোনা মহামারী মোকাবিলা করতে সক্ষম হয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ওমিক্রণ সংক্রমণের আশঙ্কাও সঠিক উপায়ে মোকাবিলা করতে পারবে বলে ঢাদসিক মেয়র আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের সাধারণ সম্পাদক লায়ন শরীফ আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংস্থার আজীবন সদস্য ও অন্যান্য সিনিয়র সদসবৃন্দ বক্তব্য রাখেন।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা