জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় আনসার সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় মোঃ আব্দুল হাকিম (৪৮) আনসার সদস্যের মৃত্যু হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আনসারের সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) মুসলিম উদ্দিন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল পৌনে দশটায় তেজগাঁও নাখালপাড়া ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ আব্দুল হাকিম ময়মনসিংহ সদর দাপুনিয়া গ্রামের হাসান আলী মৃধার ছেলে। দুই ছেলে দুই মেয়ের জনক ছিলেন তিনি।

মুসলিম উদ্দিন জানান, আব্দুল হাকিম সংসদ ভবনে ডিউটি করতেন। সোমবার (২২ নভেম্বর) রাতে তার ডিউটি ছিল। ডিউটি শেষে আজ (২৩ নভেম্বর) সকালে নাখালপাড়া পুরাতন সংসদ ভবনের এমপি হোস্টেলে আনসার ব্যারাকে পোশাক পরিবর্তন করেন। পরে নাস্তা খেয়ে মোবাইলে টাকা রিচার্জ করার জন্য বাহিরে গেলে রেললাইনে দুর্ঘটনার শিকার হন।

হাসপাতালে নিয়ে আসা পথচারী মুহম্মদ পলাশ জানায়, তেজগাঁও নাখালপাড়া ব্রিজের নিচে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সাথে ধাক্কায় আনসার সদস্য নায়েক আব্দুল হাকিম (নালিতাবাড়ি শেরপুর-১২ আনসার ব্যাটালিয়নের সদস্য) মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে থাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য বেলা সোয়া ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব‍্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনসার সদস্য নায়েক আব্দুল হাকিমের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা