জাতীয়

রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা, কপালে আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে পারিবারিক কলহে মোসাঃ শারমিন আক্তার স্মৃতি (২৩) নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছেন। সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রায়েরবাগের গ্যাস রোডে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। তবে মৃত স্মৃতির কপালের ডান পাশে এবং গলার উপরে আঘাতের চিহ্ন রয়েছে বলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্র জানিয়েছে।

মৃত স্মৃতি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার মোকসেদুর রহমানের মেয়ে। তার স্বামীর নাম বাবুল শিকদারও একই গ্রামের বাসিন্দা। তিনি ওষুধের দোকানের সেলসম্যান। স্মৃতি দুই ভাই দুই বোনের মধ্যে ছিল তৃতীয়।

মৃতের স্বামী মোঃ বাবুল সিকদার বলেন, আমি বাসার বাহিরে কাজে ছিলাম। পরে শুনতে পেয়েছি আমার স্ত্রী শারমিন আক্তার স্মৃতি সবার অগোচরে বিষ পান করেছে। পরে বাসায় গিয়ে তাকে উদ্ধার করে রাত সাতটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমাদের এক ছেলে এক মেয়ে রয়েছে সন্তানদের ঠিকমতো যত্ন থেকে শুরু করে খাওয়া-দাওয়া ও খেয়াল ভালভাবে রাখতো না। এছাড়া তার ইচ্ছামত চলাফেরা করতো এবং মোবাইলে ফোনে অতিরিক্ত কথা বলতো। এ নিয়ে তার পরিবারকে জানালে তার বড় ভাই বিষয়টি নিয়ে তাকে বকাঝকা করেন। এসব বিষয় নিয়ে আমিও তাকে বকাঝকা করি। হয়তো সে কারণে অভিমান করে আত্মহত্যা করতে পারে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা