ফাইল ফটো
জাতীয়

গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, আটক ১

নারায়ণগঞ্জ প্রতিবেদক: জেলার ফতুল্লায় গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে ইমরান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমরান ফতুল্লা মডেল থানার কাশিপুর হাটখোলার চৌধুরীগাওয়ের সেন্টু মিয়ার ছেলে। ফতুল্লা থানার চর কাশিপুরস্থ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী ফতুল্লা থানায় মামলা করেছেন।

মামলার বিবরণে বলা হয়, বাদী আট মাস আগে ফতুল্লা থানার বক্তাবলী এলাকায় বিয়ে করেন। গত আট নভেম্বর গৃহবধূ তার বাবার বাড়ি বেড়াতে যান। মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় গৃহবধূ তার পিত্রালয় থেকে স্বামীর বাড়িতে যাওয়ার সময় চর কাশিপুরস্থ ব্রিজের সামনে পৌছালে গ্রেপ্তার ইমরান তার পথরোধ করে তার নানা প্রশ্ন করে।

এক পর্যায়ে ওই গৃহবধূ ইমরানের মুঠোফোন দিয়ে তার স্বামীকে জানায়, তিনি চর কাশিপুর ব্রিজের সামনে আছে। পরে বাদী সেখানে গিয়ে স্ত্রীকে না পেয়ে খুঁজতে থাকে। পরে রাত ১০টার তাকে ফোন করে জানানো হয়, তার স্ত্রীকে ট্রলারে তুলে দেওয়া হয়েছে। তখন তার স্ত্রী তাকে জানায় চর কাশিপুরস্থ ব্রিজের সামনে যাওয়া মাত্র ইমরান ও তার তিন সহোযোগি ফাইয়ান (২১), ইয়াসিন (৩০) ও রায়হান (২৫) তাকে জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, গৃহবধূ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। এরইমধ্যে একজন গ্রেপ্তার হয়েছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা