ছবি: সংগৃহীত
জাতীয়

শীতে অসহায়দের কম্বল দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক: দেশে চলমান শীত মোকাবিলায় ৬৪ জেলায় তিন লাখ টাকা হারে সর্বমোট ১ কোটি ৯২ লাখ টাকা দুস্থ পরিবারের মধ্যে কম্বল বা শীতবস্ত্র বিতরণ করবে সরকার।

বুধবার (১৭ নভেম্বর) দেশের সব জেলা প্রশাসকদের (ডিসি) এই অর্থ বরাদ্দ দিয়ে অফিস আদেশ জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

বরাদ্দকৃত অর্থ দিয়ে কম্বল ও শীতবস্ত্র কিনে বিতরণ করতে হবে দুস্থ ও অসহায়দের মাঝে। বরাদ্দকৃত অর্থ অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না।

অফিস আদেশে বলা হয়েছে, জেলা প্রশাসকরা কম্বল ও শীতবস্ত্র কিনে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সঙ্গে পরামর্শ করে বিতরণ করবেন। ক্রয়ের ক্ষেত্রে পিপিএ-২০০৬ (সরকারি ক্রয় আইন) এবং পিপিআর-২০০৮ (সরকারি ক্রয় বিধি) অনুসরণ করে সংশ্লিষ্ট সকল বিধিবিধান ও আর্থিক নিয়মাচার যথাযথভাবে প্রতিপালন করতে হবে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা