ছবি: সংগৃহীত
জাতীয়

বিকল্প জ্বালানিতে আগ্রহী যুক্তরাজ্য

সাননিউজ ডেস্ক: যুক্তরাজ্য বিকল্প জ্বালানি নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়া ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী লর্ড তারিক আহমেদ বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা প্রকাশ করেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের একথা জানান। বৈঠকে তাঁরা জলবায়ু, বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য এবং রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা করেন বলে প্রেস সচিব জানান।

যুক্তরাজ্যের মন্ত্রী সবুজ জ্বালানির ওপর গুরুত্বারোপ করে বলেন, নেপাল ও ভুটানের জলবিদ্যুতসহ এ অঞ্চলে সবুজ জ্বালানির বিপুল সম্ভাবনা রয়েছে। যুক্তরাজ্যের মন্ত্রী বলেন, আঞ্চলিক গ্রিড প্রতিষ্ঠার মাধ্যমে জলবিদ্যুত বিতরণ করা যেতে পারে। জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এ ব্যাপারে কাজ করে যাচ্ছি।’

তারিক আহমেদ সোলার এনার্জির ওপর গুরুত্বারোপ করলে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এ পর্যন্ত ৬ দশমিক ৫ বিলিয়ন সোলার সংযোগ দিয়েছে।

রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে যুক্তরাজ্যের মন্ত্রী বলেন, তারা চান রোহিঙ্গারা বাংলাদেশ থেকে তাদের স্বদেশে ফিরে যাক। তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে তার বৈঠকের কথা উল্লেখ করে বলেন, তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করেছেন।

যুক্তরাজ্যের মন্ত্রী আরো বলেন, রোহিঙ্গারা তাদের ক্যাম্পে গোলযোগের জন্য তাদের লোককে দায়ী করেছেন। তিনি তাদের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘ক্যাম্পে গোলযোগের জন্য কোন বাংলাদেশী দায়ী নন।’

শেখ হাসিনা যুক্তরাজ্যের মন্ত্রীকে বলেন, কিছু রোহিঙ্গাকে একটি দ্বীপে স্থানান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, দেশে ফিরে যাওয়ার পর তাদেরকে যাতে বোঝা হিসেবে গণ্য না করা হয় সেজন্য তাঁর সরকার রোহিঙ্গাদের কাজ, যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের পদক্ষেপ নিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেয়ার ব্যাপারে কাজ করার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

ইটভাটার জন্য প্রবাসীর জমি দখল চেষ্টার অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটার...

লণ্ঠিত স্বর্ণ ও মোবাইলসহ তিন আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দস্যুতা মামলার ঘটনায় জড়িত...

শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত ২৬ হাজার ঘনফুট বালু জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বি...

ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’

দক্ষিণ ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশের উপকূলে ভয়াবহ আঘাত হেনেছে সাইক্লোন ‘ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা