জাতীয়

লিবিয়া থেকে দেশে ফিরেছে ১১৬ বাংলাদেশী

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় লি‌বিয়া থে‌কে দেশে ফিরেছেন ১১৬ বাংলা‌দে‌শি।

বুধবার (১৭ নভেম্বর) বেলা ১২টায় ঢাকা বিমানবন্দরে বহনকারী বিমান অবতরণ করেছে। লি‌বিয়ার বাংলা‌দেশ দূতাবাস এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

দূতাবাস জানায়, দূতাবাসের দীর্ঘ প্রচেষ্টা এবং কূটনৈতিক যোগাযোগের পর লিবিয়ার দার্জ ডিটেনশন সেন্টারে আটক ৮৬ জনসহ মোট ১১৬ জন বাংলাদেশিকে আইওএম কর্তৃক ভাড়াকৃত লিবিয়ার বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটটি মেতিগা বিমানবন্দর হতে মঙ্গলবার সন্ধ্যায় রওনা ক‌রে‌ছে।

দূতাবা‌সের বিজ্ঞ‌প্তি‌তে উল্লেখ করা হয়, দার্জ ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের দেশে প্রত্যাবাসনের জন্য দূতাবাস হতে দীর্ঘদিন যাবত প্রচেষ্টা চালানো হচ্ছিল। প্রত্যাবাসনকৃত বাংলাদেশিদের মধ্যে কয়েকজন অসুস্থ এবং আরও ১১ জন ত্রিপলির তারিক সিক্কা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামানের অনুরোধের প্রেক্ষিতে আইওএম বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনের জন্য দ্রুত সময়ের মধ্যে চার্টার্ড ফ্লাইটটি পরিচালনা করতে সম্মত হয়। এই লক্ষ্যে দূতাবাস হতে দার্জ ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদেরকে ত্রিপলিতে স্থানান্তরের জন্য লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, অবৈধ অভিবাসন অধিদফতর, ইমিগ্রেশন অধিদফতর এবং আইওএমের স‌ঙ্গে চতুর্মুখী সমন্বয় করা হয়।

রাষ্ট্রদূত মেতিগা বিমানবন্দরে প্রত্যাবর্তনকারীদের কল্যাণে দূতাবাস কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন এবং তাদেরকে বিদায় জানান।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা