ছবি: সংগৃহীত
জাতীয়

বঞ্চিতদের জন্য সোচ্চার ছিলেন বঙ্গবন্ধু

নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ে আজীবন সোচ্চার ছিলেন। তিনি তার সমগ্র জীবনটাই উৎসর্গ করেছিলেন মানুষের কল্যাণে। বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের সকল মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার এক অনিঃশেষ উৎস।

বুধবার (১৭ নভেম্বর ) বিকালে মুজিব বর্ষ উপলক্ষে জর্ডানসহ বাংলাদেশ দূতাবাস আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য ও ডায়নামিক নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধু যে সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন পূরণে শেখ হাসিনা নিরলস কাজ করে চলেছেন। আজ বাংলাদেশ একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠা পেয়েছে।

সিডনি এপারেলস এবং এআরকে গার্মেন্টসের মধ্যে আকাবা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান। জর্ডানসহ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ ভারত পাকিস্তান ও শ্রীলংকার থেকে আগত শ্রমিকদের মধ্যে এই ম্যাচ টির আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত থেকে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট ম্যাচটি উপভোগ করেন এবং খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময়ে প্রতিমন্ত্রী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বিদেশের মাটিতে ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্য বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানান। এছাড়াও প্রবাসী বাংলাদেশিরা বিদেশ থেকে তাদের কষ্টার্জিত রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখায় প্রবাসী বাংলাদেশিদের প্রতিও প্রতিমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিসহ জর্ডানস্হ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (লেবার) মোহাম্মদ মনিরুজ্জামান, কাউন্সিলর ও হেড অব চ্যান্সেরি মোহাম্মদ বশিরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা