শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান
জাতীয়

শ্রম খাতে ডাইফ কর্মকর্তাদের ভূমিকা রাখতে হবে

নিজস্ব প্রতিবেদক: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন শ্রম খাতের আরও উন্নয়নে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডাইফ) কর্মকর্তাদের সততা, নিষ্ঠা, দক্ষতার সমন্বয়ে ভূমিকা রাখতে হবে। ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে আত্মনিয়োগ করতে হবে।

বুধবার (১৭ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডাইফ) কর্মকর্তাদের প্রথমবারের মতো বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স- এসএফটিসি- এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, কলকারখানায় শ্রম পরিদর্শনকে আরও জোরদার করতে হবে। প্রশিক্ষিত কর্মকর্তাদের শ্রম পরিদর্শনে আরও দায়িত্বশীল হতে হবে। শ্রম পরিদর্শনে যেকোন প্রকার ত্রুটি অনেক সময় কারখানার দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। কারখানার শোভন কর্মপরিবেশ নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে শ্রম পরিদর্শকগণকে।

দুই মাসব্যাপী বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণে অর্জিত জ্ঞান এবং কর্মক্ষেত্রের বাস্তব জ্ঞানের মিশেলে কর্মকর্তাগণ সত্যিকারের দক্ষ কর্মকর্তা হিসেবে গড়ে উঠবেন এবং প্রতিষ্ঠানের মান-মর্যাদা বৃদ্ধি করবেন বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের এমডিএস আবু মমতাজ সাদউদ্দীন আহমেদ, মন্ত্রণালয়ের সচিব মোঃ এহছানে এলাহী, আইএলও এর কান্ট্রি ডিরেক্টর তোমো পুতিয়াইনেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো নাসির উদ্দীন আহমেদ এবং আরপিএটিসি'র উপপরিচালক সাব্বির আহমেদ এবং দু'জন প্রশিক্ষণার্থী বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ৩০ জন কর্মকর্তা প্রথমবারের মতো ১৯ সেপ্টেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ২ মাসব্যাপী বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। পরে প্রতিমন্ত্রী প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণ সমাপনী সনদ তুলে দেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা