জাতীয়

বন্ধুত্বের শক্তিই রুখবে সাম্প্রদায়িকতা

নিজস্ব প্রতিবেদক: সকল ধর্ম বর্ণ ও গোত্রের মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠলে দেশে সাম্প্রদায়িকতার জায়গায় হবে না। বন্ধুত্বের শক্তিই রুখবে সাম্প্রদায়িকতা।

শনিবার (৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে "সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সৃষ্টির চেতনায় জাগবে বাংলাদেশ" শীর্ষক পথসভায় ও মানববন্ধনে বক্তরা এসব কথা বলেন।

বাংলাদেশ সোস্যাল অ্যাক্টিভিস্ট ফোরাম ও ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির যৌথ আয়োজনে এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, বন্ধুত্বের অভাবেই সম্প্রীতি রক্ষা হচ্ছে না। শৈশবকাল থেকেই শিশুদের বন্ধুত্ব ও ধর্মীয় সম্প্রীতির রক্ষার শিক্ষা দিতে হবে। সকল ধর্মই কল্যাণ ও শান্তির কথা বলে। যে সকল অপশক্তি ধর্মের নামে মিথ্যাচার করছে, মানুষে-মানুষে বিভাজন সৃষ্টি করে হিংসা উস্কে দিচ্ছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রের কঠোর ব্যবস্থা নিতে হবে।

সম্প্রীতি রক্ষায় সকল শ্রেণিপেশা ও ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে। সম্প্রীতি রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান বক্তারা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় “জাগবে বাংলাদেশ শিরোনামে” সমগ্র বাংলাদেশে কর্মসূচি পালন করবে বলেও নেতৃবৃন্দ কর্মসূচি ঘোষণা করেন।

বাংলাদেশ সোস্যাল অ্যাক্টিভিস্ট ফোরামের (বিএসএএফ) প্রধান সমন্বয়ক মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ীর সভাপতিত্বে ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির (এনএফএস) সভাপতি গণবন্ধু রাহাত হুসাইনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তৃতা করেন কেন্দ্রীয় যুবলীগ নেতা সাংবাদিক মানিক লাল ঘোষ, সাংবাদিক সমীরণ রায়, ইসমাইল হোসেন টিটু, ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সহ-সভাপতি আশিকুল ইসলাম, সাইফ আহমেদ, আইন সম্পাদক কাজী মামুনুর রহমান মাহিম। এসময় আরও উপস্থিত ছিলেন এনএফএসের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাসুম চৌধুরী, সহ-সভাপতি তাজুল ইসলাম, মতিঝিল থানার সভাপতি আরমান হোসেন, সিনিরয় যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন আহমেদসহ অন্যরা

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা