জাতীয়

রূপপুর যেন একখণ্ড রাশিয়া

নিজস্ব প্রতিবেদক: পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কারণে রাতারাতি বদলে গেছে সেখানকার এলাকার চিত্র। আর এই বিদ্যুত প্রকল্প নির্মাণ কাজ শুরুর পর থেকে প্রকল্প এলাকায় রাশিয়ান নাগরিকদের উপস্থিতি বাড়তে থাকে। প্রকল্পে কাজ করতে আসা রাশিয়ানদের সাথে গড়ে উঠেছে স্থানীয়দের মধুর সম্পর্ক। এখানকার দোকানপাট, হোটেল, রেস্টুরেন্টের নামকরণও হয়েছে রুশ ভাষায়। তাইতো রূপপুর এখন পরিচিত হচ্ছে রুশপুর নামে।

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর, সাহাপুর, নতুনহাট এলাকা। ৬-৭ বছর আগেও ছিল নীরব এক গ্রাম। এলাকাটি এখন দারুন কর্মচাঞ্চল।

গড়ে উঠেছে সুউচ্চ ভবন, আধুনিক বিপনি বিতান, আন্তর্জাতিক মানের হোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্ট। রূপপুর প্রকল্পের উন্নয়নের ছোঁয়ায় পাল্টে গেছে জীবন-জীবিকা। গোটা এলাকায় লেগেছে রুশ সংস্কৃতির ছোঁয়া।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজ করছেন রাশিয়া, বেলারুশ, উজবেকিস্তানসহ বিভিন্ন দেশের কমপক্ষে দুই হাজার প্রকৌশলী ও শ্রমিক। বিদেশীদের বসবাসে গ্রীন সিটিতে গড়ে উঠেছে ২০তলা ২০টি আবাসিক ভবন। এর বাইরে হোটেল, রিসোর্ট, বিপণিবিতানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে স্থানীয়দের। বিদেশীদের সাথে সখ্যতা গড়ে উঠেছে তাদের।

স্থানীয়রা জানান, স্বাচ্ছন্দ্য অনুভব করছে, ওরা অনেক বেশি খুশি। ওদের প্রয়োজনীয় খাবারগুলো এখানে পাচ্ছে। আমরা রাশিয়ানদের সঙ্গে ডিলিংস করছি, ওদের মনমানসিকতা অনেক ভালো। তারা কি বলছে আমরা কি বলছি, তা সবাই বুঝতে পারছি। তাদের চাহিদা আমরা পূরণ করতে পারছি।

সাহাপুর, নতুনহাট, রূপপুর, পাকশী ও ঈশ্বরদী শহরে গড়ে ওঠা একাধিক বিপণিবিতান, আধুনিক শপিংমল ও হোটেলগুলের নাম রাখা হয়েছে রুশ ভাষায়। তাই রূপপুর এখন পরিচিতি পেয়েছে রূশপুর নামে।

ব্যবসায়ীরা জানান, এখানে যে মার্কেটগুলো গড়ে উঠেছে তা সম্পূর্ণ রাশিয়ার উপর নির্ভর করে। বিদেশিরা এখানে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছে।

বাংলাদেশীদেরও আপন করে নিয়েছেন বিদেশীরা। একে অপরের ভাষাও রপ্ত হয়েছে। রূপপুরের রুপে তারাও মুগ্ধ।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ঘিরে আগামীতে এ অঞ্চলে আরও উন্নয়ন ঘটবে বলে মনে করেন স্থানীয়রা।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা