ধর্মঘট
জাতীয়

ধর্মঘটের শান্তিপূর্ণ সমাধান রোববার 

নিজস্ব প্রতিবেদকঃ রোববার (৭ অক্টোবর) বিআরটিএ’র ভাড়া পুনঃনির্ধারণ কমিটির বৈঠক থেকে পরিবহন ধর্মঘটের বিষয়ে শান্তিপূর্ণ সমাধান আসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, বিশ্ব বাজারের সাথে সামঞ্জস্য রাখতেই ডিজেল-কেরোসিনের দাম বাড়িয়েছে সরকার। তাই গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন বন্ধের ঘোষণা দেয় বাস ও ট্রাক মালিক-শ্রমিকেরা। এ কারনে আশা করছি বিআরটিএ’র ভাড়া পুনঃনির্ধারণ কমিটির বৈঠক করা হবে। এতে পরিবহন ধর্মঘটের বিষয়ে শান্তিপূর্ণ সমাধান আসবে।

এদিকে ভারতের চেয়ে দেশে ডিজেলের মূল্য কম বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি জানান, চলতি বছরের জুন মাসে লিটার প্রতি ২.৯৭ টাকা, জুলাই মাসে ৩.৭০ টাকা, আগস্ট মাসে ১.৫৮ টাকা, সেপ্টেম্বর মাসে ৫.৬২ টাকা এবং অক্টোবর মাসে ১৩.০১ টাকা ভর্তুকি দিয়ে গত সাড়ে পাঁচ মাসে ডিজেলের জন্য বিপিসির লোকসান হয়েছে প্রায় ১১৪৭.৬০ কোটি টাকা। একইসাথে ১ ডলারের মূল্য ২০১৬ সালে ৭৯ টাকা থেকে চলতি মাসে ৮৫.৭৫ টাকায় দাঁড়িয়েছে ফলে ডলারে মূল্য পরিশোধে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। ভারতে জ্বালানি তেলের মূল্য কমার পরও পশ্চিমবঙ্গে ডিজেলের দাম লিটার বাংলাদেশি টাকায় ১০৪ টাকা, দিল্লিতে ১১৪ টাকার সমান। নেপালে ৮১ টাকা। প্রতিবেশী এসব দেশের চেয়ে আমাদের মূল্য কম রয়েছে। একারণে আবার চোরাকারবারিরা এখান থেকে প্রতিবেশী দেশে ডিজেল পাচার করছে।

এর আগে, পেট্রল ও ডিজেলের দাম কমায় ভারত সরকার। দেশটিতে লিটারপ্রতি পেট্রলের দাম ৫ রুপি এবং ডিজেলের দাম ১০ রুপি কমিয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোর থেকে ভারতজুড়ে নতুন মূল্যে ডিজেল ও পেট্রল বিক্রি শুরু হয়। তবে রাজ্যভেদে ডিজেল-পেট্রলের দামও কিছুটা ভিন্ন।

  • দিল্লিতে পেট্রল লিটার প্রতি ৬ দশমিক শূন্য সাত রুপি কমে বর্তমান মূল্য ১০৩ দশমিক নয় সাত রুপি। ডিজেলের মূল্য ১১ দশমিক সাত পাঁচ রুপি কমে বর্তমান মূল্য ৯৮ দশমিক চার দুই রুপি।
  • মুম্বাইতে পেট্রল লিটার প্রতি ৫ দশমিক আট সাত রুপি কমে বর্তমান মূল্য ১০৯ দশমিক নয় আট রুপি। ডিজেলের মূল্য ১২ দশমিক চার আট রুপি কমে বর্তমান মূল্য ৯৪ দশমিক এক চার রুপি।
  • চেন্নাইতে পেট্রল লিটার প্রতি ৫ দশমিক দুই ছয় রুপি কমে বর্তমান মূল্য ১০১ দশমিক চার শূন্য রুপি। ডিজেলের মূল্য ১১ দশমিক এক ছয় রুপি কমে বর্তমান মূল্য ৯১ দশমিক চার তিন রুপি।
  • কলকাতাতে পেট্রল লিটার প্রতি ৫ দশমিক আট দুই রুপি কমে বর্তমান মূল্য ১০৪ দশমিক ছয় সাত রুপি। ডিজেলের মূল্য ১১ দশমিক সাত সাত রুপি কমে বর্তমান মূল্য ১০১ দশমিক পাঁচ সাত রুপি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা