জাতীয়

ডিএনসিসি অর্থনীতি-কূটনীতির প্রাণকেন্দ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দেশের অর্থনীতি, বিনিয়োগ ও কূটনীতির প্রাণকেন্দ্র।

শুক্রবার (৫ নভেম্বর) যুক্তরাজ্যে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১: বিল্ডিং সাসটেইনেবল পার্টনারশিপ’ এবং ‘দি রাইজ অফ বেঙ্গল টাইগার: ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পোটেনশিয়াল ইন বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডিএনসিসি মেয়র বলেন, ডিএনসিসিকে আগামীর টেকসই অর্থনৈতিক মেগাসিটি হিসেবে বিবেচনা করা হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন‌ই দেশে সর্বপ্রথম মিউনিসিপল বন্ড চালু করতে যাচ্ছে। রাজধানীর কাওরান বাজার এলাকায় ঢাকার জন্য আন্তর্জাতিক মানের নতুন একটি অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করা হবে।

মো. আতিকুল ইসলাম বলেন, কল্যাণপুর রিটেনশন পন্ডকে ঘিরে নির্মাণ করা হবে দৃষ্টিনন্দন হাইড্রো ইকোপার্ক, এটি হবে যুবসমাজের জন্য প্রকৃতিভিত্তিক শিক্ষাকেন্দ্র।

মেয়র বলেন, জলবায়ুর অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হ‌ওয়ার পরও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৃজনশীল নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

ডিএনসিসি মেয়র যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিনিয়োগের সুযোগ-সুবিধাসহ বিস্তারিত আলোকপাত করেন এবং তাদের প্রতি ডিএনসিসি গ্রিন মিউনিসিপল বন্ডে বিনিয়োগের আহ্বান জানান।

এসময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দনবার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

২ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকার বসবাসকারী ২ হাজার দুস্থ, হতদরিদ্র ও অসহায...

ফ্রান্সে শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ

ফ্রান্সে ১৪ বছর বয়সী অব্ধি সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ ১৫ বছরের...

মঠবাড়িয়ায় রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি ভাড়া বাসা থেকে ওবায়দুর রহমান সুমন নামে এক রাজমিস্ত্...

৩০ বছরের পারমাণবিক চুক্তির অনুমোদন ট্রাম্পের

সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুবিধা দিয়ে একটি ঐতিহাসিক চু...

তিন দিনব্যাপী ফল মেলায় প্রাণের উৎসব

'করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস'এই প্রতিপাদ্যকে সামন...

প্রার্থী হতে নতুন নির্দেশনা ইসি র

স্থানীয় সরকার নির্বাচনে বিদ্যুৎ-গ্যাস-পানি ও ভূমি করসহ বিভিন্ন সেবার বিলখেলাপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা