সংগৃহীত ছবি
জাতীয়

'বিমসটেককে গতিশীল করতে চান প্রধান উপদেষ্টা'

নিজেস্ব প্রতিবেদক

আগামী দুই বছরে চেয়ারম্যান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস বিমসটেককে একটি গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করতে চান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ড. খলিলুর রহমান বলেন, ড. মুহাম্মদ ইউনূস বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে সমুদ্রপথে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সবাই উপকৃত হবে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী প্রেস সচিব নাঈম আলী উপস্থিত ছিলেন।

দুই বছরের জন্য বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) চেয়ারম্যানশিপ গ্রহণ করেছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস আগামী দুই বছর বিমেসটেকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

গত ৩ এপ্রিল বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংকক যান প্রধান উপদেষ্টা। সম্মেলন শেষে ৪ এপ্রিল রাতে দেশে ফেরেন তিনি। ওইদিন রাত ১০টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে।

ড. খলিলুর রহমান বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের সময় বিবাদমান দু'পক্ষের মধ্যে যুদ্ধবিরতি দরকার। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন যে একমাত্র সমাধান তা স্বীকার করেছে মিয়ানমারসহ বিশ্বের সবগুলো দেশ। বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের বড় একটি অংশ যাতে আগামী বছরের ঈদ তাদের নিজ ভূমি রাখাইনে করতে পারে সেই চেষ্টা করে যাচ্ছে জাতিসংঘসহ সবগুলো আন্তর্জাতিক সংস্থা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা