জাতীয়

হতাশাগ্রস্ত হয়ে  যুবকের আত্নহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সবুজবাগ এলাকায় দীর্ঘদিন বেকার থাকার পর হতাশাগ্রস্ত হয়ে বেকারত্বে হতাশাগ্রস্ত হয়ে রাজিব চক্রবর্তী(৩২) নামে যুবক আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টায় তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬নভেম্বর) এই আত্নহত্যার বিষয়ে সত্যতা নিশ্চিত করেন সবুজবাগথানার উপ-পরিদর্শক এসআই আবির দেব নাথ।

এসআই আবির দেব নাথ বলেন, মৃত ব্যক্তি বেকার থাকার কারণে হতাশা ও দুশ্চিন্তা হরিয়ানা নিজেই নিজের উপর অভিমান করিয়া তার রুমে ফ্যানের হুকের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে সেখান থেকে ঝুলন্ত অবস্থায় গলায় ফাঁস দেওয়া দেখতে পেয়ে মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এদিকে রাজিব চক্রবর্তীর বড় ভাই রাজেশ চক্রবর্তী জানান, গতকাল রাত সাড়ে দশটার দিকে তাকে খাবার খেতে ডাকতে গেলে তার রুমের দরজা বন্ধ পাওয়া যায়। পরে তার কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি দরজার ফাক দিয়ে দেখা যায় সে গলায় ফাঁস দিয়েছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙ্গে তার মৃতদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, রাজিব অটোমোবাইল এর উপরে ডিপ্লোমা করেছিল সে একটি মিউজিক ডিপার্টমেন্টে পার্টটাইম টিউশনি করতেন করোনাকালীন সময় বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে যায় পাশাপাশি চাকরির জন্য চেষ্টা করছে। বর্তমানে বেকার রয়েছে হয়তো সে কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করতে পারে।

মৃত রাজীব চক্রবর্তি ফেনী দাগন ভূইয়া উপজেলার গনিপুর গ্রামের অরুণ চক্রবর্তীর ছেলে। বর্তমানে সবুজবাগ ২৯ নং মায়াকানন ভবনে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত। দুই ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ দু'জন গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পু...

হাতিয়ায় এনজিও’র পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নোয়াখালীর হাতিয়ায় মৃত অজিফা খাতুনের ৪৮ শতাংশ জমি জ...

বোঁচাগঞ্জে গ্রাম আদালতের সক্ষমতা বৃদ্ধিতে আলোচনা সভা

দিনাজপুরের বোঁচাগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রম আরও...

ধুলাসার এখন মরা খাল, নাব্যতা হ্রাসে বাড়ছে জীবিকা সংকট

প্রাকৃতিক নিয়মে জোয়ার-ভাটায় পলি জমে ধীরে ধীরে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা