মৃত্যু
জাতীয়

সড়ক দুর্ঘটনায় আহত নাদিমের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার (১ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাদিম হোসেন (৩২) নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। পুলিশের গাড়ির ধাক্কায় নাদিমের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পরিবার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ৩০ অক্টোবর গুলিস্তান পার্কের পাশের রাস্তায় সড়ক দুর্ঘটনায় আহত হয় যুবক। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত নাদিমের ভাই বিন ইয়ামিন জানায়, এনআরবিসি নামক বেসরকারি প্রতিষ্ঠান চুক্তি ভিত্তিক অফিস সহকারি হিসেবে কর্মরত ছিলেন।

তাঁদের বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্ডা উপজেলায়। বাবার নাম মৃত মিল্লাত হোসেন। বর্তমানে খিলগাঁও গোড়ান এলাকায় থাকত। নাদিম একটি বেসরকারি ব্যাংকে চাকরি করত। গত শনিবার(৩০অক্টোবর) সন্ধ্যায় গুলিস্তান স্টেডিয়াম সংলগ্ন রাসেল স্কোরের সামনে রাস্তা পারাপারের সময় একটি পুলিশের মাইক্রো গাড়ির ধাক্কায় আহত হয় নাদিম।

শাহবাগ থানার উপ-পরিদর্শক এসআই শহিদুল ইসলাম শহিদ জানান, গুলিস্তান স্টেডিয়াম এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোন যানবাহনের ধাক্কায় নাদিম আহত হলে পরে সেখান থেকে উদ্ধার করে স্বজনরা ঢামেক হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার দুপুর দেড়টায় মারা যান তিনি।

এসআই আরও বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে সোমবার বিকেলে মৃতদেহটি বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে দেওয়া হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা