জাতীয়

গ্রীণ ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পাবে ৩০ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ কে অধিকতর গৌরবোজ্জল ও স্মরণীয় করে রাখার লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রথমবারের মতো ৬ খাতের ৩০ প্রতিষ্ঠান- কারখানাকে গ্রীণ ফ্যাক্টরি অ্যাওয়ার্ড প্রদান করবে।

সোমবার (১ নভেম্বর) শ্রম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অ্যাওয়ার্ড প্রদান করবেন। নিরাপদ ও শোভন কর্মপরিবেশে পরিবেশবান্ধব প্রযুক্তি ও দক্ষ শ্রমশক্তি ব্যবহারের মাধ্যমে আরো অধিক পরিমাণে উৎপাদন নিশ্চিত করে দেশের অর্থনীতির গতিকে বেগবান ও টেকসই করার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণ এবং দেশীয় শিল্প প্রতিষ্ঠানসমূহকে প্রতিযোগিতামূলক অংশগ্রহনে উদ্বুদ্ধকরণে গ্রীণ ফ্যাক্টরি অ্যাওয়ার্ড,২০২০ প্রবর্তন করা হয়েছে। এখন থেকে প্রতিবছর এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রণীত নীতিমালার আওতায় শ্রমমান সম্পর্কিত কিছু নির্ণায়ক মাপকাঠি যেমন- অপরিহার্য প্রতিপালন, পরিবেশগত প্রতিপালন, প্রাতিষ্ঠানিক প্রতিপালন, উদ্ভাবনী কার্যক্রম বিবেচনা করে ৬টি সেক্টরের ৩০টি শিল্প-কারখানাকে নির্বাচন করা হয়েছে।

প্রথমবারের মতো এবছর তৈরী পোষাক খাতের ১৫টি কারখানা- রেমি হোল্ডিংস্ লিঃ, তারাসিমা এ্যাপারেলস লিঃ, প্লামি ফ্যাশনস্ লিঃ, মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিঃ, ভিনটেজ ডেনিম স্টুডিও লিঃ, এ আর জিন্স প্রডিউসার লিঃ, করণী নীট কম্পোজিট লিঃ, ডিজাইনার ফ্যাশন লিমিটেড, ক্যানপার্ক বাংলাদেশ এ্যাপারেল (প্রাঃ) লিঃ (ক্যানপার্ক ইউনিট-২), গ্রিন টেক্সটাইল লিমিটেড (ইউনিট-৩), ফোর এইচ ডাইং এন্ড প্রিন্টিং লিমিটেড, উইসডম এ্যাটায়ার্স লিমিটেড, মাহমুদা এ্যাটায়ার্স লিমিটেড, স্মোটেক্স আউটারওয়্যার লিমিটেড, অকো-টেক্স লিঃ। খাদ্য প্রক্রিয়াজাতকরণ সেক্টরে ৩টি প্রতিষ্ঠান- হবিগঞ্জ এগ্রো লিঃ, আকিজ ফুড এন্ড বেভারেজ লিঃ, ইফাদ মাল্টি প্রোডাক্টস্ লিমিটেড। চা শিল্পে ৪টি প্রতিষ্ঠান- গাজীপুর চা বাগান, লস্করপুর চা বাগান, জাগছড়া চা কারখানা, নেপচুন চা বাগান। চামড়াজাতপণ্য সেক্টরের ২টি শিল্প-কারখানা- এপেক্স ফুটওয়্যার লিমিটেড এবং এডিসন ফুটওয়্যার লিমিটেড। প্লাষ্টিক সেক্টরে ৩টি প্রতিষ্ঠান বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড, অলপ্লাষ্ট বাংলাদেশ লিমিটেড, ডিউরেবল প্লাষ্টিক লিমিটেড এবং ফার্মাসিউটিক্যালস সেক্টরে ৩টি প্রতিষ্ঠান- স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিঃ কে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা