জাতীয়

রাজধানীতে ছুরিকাঘাতে পুলিশের সোর্স নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরায় পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে আহত পুলিশের সোর্স আলমগীর হোসেন (২৭) মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম।

শনিবার (৩০ অক্টোবর) ভোর সোয়া তিনটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত আলমগীর ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার নয়াপাড়া গ্রামের আতোশ আলীর ছেলে। তবে তিনি রামপুরার বউ বাজার আদর্শ নগরের বরফ গলিতে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন।

জানা গেছে, আলমগীর হোসেনকে দুই পায়ের রগ কেটে আহত করেছে সদ্য জেলফেরত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী লিমন (৩০)। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বেটার লাইফ হাসপাতাল পরে সেখান থেকে রাত পৌনে নয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা।

নিহত আলমগীরের চাচাতো ভাই হাসান জানান, শুক্রবার সন্ধ্যায় আলমগীর বউবাজার আদর্শ গলিতে একটি দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিল, এমন সময় পিছন থেকে বখাটে লিমন (৩০) পুলিশের সোর্স আলমগীরের দুই পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, আলমগীর পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন। পাশাপাশি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতেন। বেশ কিছুদিন আগে পুলিশকে তথ্য দিয়ে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী লিমনকে ধরিয়ে দিয়েছিল আলমগীর। এর জেরে ধরেই এই হত্যার ঘটনা ঘটিয়েছে লিমন।

রামপুরা থানার উপ-পরিদর্শক এসআই মহিদুল ইসলাম জানান, মৃতদেহটি হাসপাতাল ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা