ছবি-সংগৃহীত
সারাদেশ

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি : খুলনায় সোহাগ পাটোয়ারী (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : ভালুকায় নদীতে পরে শিশুর মৃত্যু

সোমবার (৩১ জুলাই) দিনগত রাত ১২টার নগরীর লবণচরা থানার ৪ নম্বর কাশেম সড়ক সবুজপল্লী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ ওই এলাকার মালেক পাটোয়ারীর ছেলে। এলাকাবাসী জানায়, সোহাগ পাটোয়ারী পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে।

আরও পড়ুন : রামগড়ে অবৈধ ভারতীয় মদ জব্দ

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, রাত ১২টার দিকে ফোন করে সোহাগকে ডেকে নেয় দুর্বৃত্তরা। সবুজপল্লী প্রধান সড়কের পাশে পৌঁছামাত্র চাপাতি ও ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : মেঘনায় সিরামিক ভর্তি লাইটার ডুবি

খুলনা মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে চারজন উপস্থিত ছিলেন। তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে একজন সোহাগকে ফোন করে বাসা থেকে ডেকে নেন। বাকি তিনজন তাকে চা-পাতি ও ছুরি দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে।

তিনি আরো বলেন, হত্যাকাণ্ডের ব্যাপারে অনেক তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস

আগামী ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হবে। ১৯৮৫...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

মারা গেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক জিম বাকার

যুক্তরাষ্ট্রের খ্রিষ্টান ধর্মীয় টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ জিম বাকার মারা গ...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা