ছবি : সংগৃহিত
বাণিজ্য
৪ নাবিক সহ উদ্ধার ১২

মেঘনায় সিরামিক ভর্তি লাইটার ডুবি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া মেঘনা নদীতে এমভি ওয়াটার হেভেন কর্পোরেশন লিমিটেড-২ নামে একটি লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: আজ থেকে মিলবে না খোলা সয়াবিন

সোমবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের হাতিয়া চ্যানেলের মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। তবে ডুবে যাওয়া জাহাজের ৪ জন নাবিকসহ ১২ জনকে স্থানীয় জেলেরা উদ্ধার করেছে।

ডুবে যাওয়া জাহাজের নাবিকদের বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেন সুখচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আলাউদ্দিন।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে টাইলস তৈরীর ৭০০ টন সিরামিকের গুড়া নিয়ে জাহাজটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে জাহাজটি বেলা ১১টার দিকে হাতিয়া চ্যানেলের মেঘনা নদীর ১ কিলোমিটার উত্তর পাশে এসে পৌঁছলে হঠাৎ ইঞ্জিন রুমে বিকট শব্দ হয়।

আরও পড়ুন: মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

তাৎক্ষণিক জাহাজের ইঞ্জিন রুমের কম্পিউটার বিকল হয়ে পড়ে। ওই সময় নাবিকরা জাহাজ নিয়ন্ত্রণ করে তীরে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা আরেকটি জাহাজে ধাক্কা দিলে জাহাজটির নিচের তলা ফেটে পানি ডুকে ডুবে যায়।

পরে স্থানীয় জেলেরা ৪ নাবিকসহ জাহাজে থাকা ৮ জন কর্মচারিকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

আরও পড়ুন: প্রবেশনারি অফিসারদের বুনিয়াদী প্রশিক্ষণ সমাপনী

হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অমিত সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, জাহাজের মালিক জামাল কামান বিষয়টি নৌ-পুলিশকে অবহিত করে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উদ্ধারকারী জাহাজ এনে ডুবে যাওয়া জাহাজটি উদ্ধার করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা

দীর্ঘস্থায়ী সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনে লাখ লাখ মানুষের জীবন চরম অনিশ্চয়তার মু...

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ছয়জন মারা...

পুঁজিবাজারে সূচকের বড় পতন, কমেছে ২৯১ কোম্পানির শেয়ার দর

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএস...

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বর্তমানে বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ৯৯.৮ শতাংশ প...

ইনুর সাজা বাড়াতে চলতি সপ্তাহেই আপিল: প্রসিকিউটর তামিম

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ঘিরে সংঘটিত মানবতাবিরোধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা