ছবি : সংগৃহিত
অপরাধ

রামগড়ে অবৈধ ভারতীয় মদ জব্দ

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে ভারত থেকে অবৈধ ভাবে নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৩ বিজিবি)।

আরও পড়ুন: স্ত্রীকে হত্যার পর উধাও স্বামী

মঙ্গলবার (১ আগস্ট) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ বাগানবাজার বিওপির হাবিলদার মোঃ সিরাজুল কবির এর নেতৃত্বে বিজিবি'র একটি চৌকস টহল দিবাগত মধ্যরাতে উপজেলার বড়ই বাগান নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ১৪২ বোতল মদ জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় এ মদগুলো রামগড় থানায় সাধারণ ডায়েরির অন্তর্ভুক্ত করে পরবর্তীতে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৯

বর্ডারগার্ড বাংলাদেশ রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তে অবৈধ চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে বিজিবির নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সোফি মলিনেক্সকে ছাড়াই অস্ট্রেলিয়ার দল ঘোষণা

বাংলাদেশ সফরের আগে ইনজুরি ও পরিবর্তনের ধাক্কায় কিছুটা ছন্নছাড়া অবস্থা অজি শিব...

জেলা হাসপাতালে ১০, মেডিকেল কলেজে ৫০ ডায়ালাইসিস মেশিন

দেশের জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ১০টি করে এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫...

নাটোরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত

নাটোরের লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫৯) নামে এক ভ্যানচ...

আকাশপথের জট এড়াতে ভারত ও চীনের নতুন পরিকল্পনা

পাকিস্তানের দীর্ঘমেয়াদি আকাশসীমা নিষেধাজ্ঞার ফলে তৈরি হওয়া নজিরবিহীন ফ্লাইট...

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ ল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা