জাতীয়

চট্টগ্রাম ফ্লাইওভারে ফাটলে চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের এম এ মান্নান ফ্লাইওভারে আরাকান সড়কমুখী র‌্যাম্পের একটি পিলারে ফাটল দেখা দেয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। সোমবার রাত ১০টা থেকে ফ্লাইওভারের যানবাহন চলাচল বন্ধ করে দেয় পুলিশ।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুর রহমান বলেন, আমরা বিষয়টি ফেসবুকের একটি পোস্টের মাধ্যমে জেনেছি। পরে ঘটনাস্থলে গিয়ে ফাটল দেখতে পাই। তাই নিরাপত্তার জন্য র‌্যাম্প দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছি।

তিনি জানান, মূল ফ্লাইওভারটি নগরের শুলকবহর থেকে বহদ্দারহাট এক কিলোমিটার এলাকা পর্যন্ত। সেদিকে কোনো সমস্যা না থাকায় ওই অংশে যান চলাচল করছে। চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী গাড়িগুলো এই ফ্লাইওভার ব্যবহার করেই চলাচল করছে।

এর আগে ‘প্রাণের চট্টগ্রাম’ নামে একটি ফেসবুক গ্রুপে মুহাম্মদ মহিউদ্দীন নামে এক ব্যক্তি ফাটলের বিষয়টি জানিয়ে পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন, ‘বহদ্দারহাট ফ্লাইওভারের একটি কলাম এ ফাটল দেখা যাচ্ছে। এই ফ্লাইওভার আগেও অনেক প্রাণের ইতি ঘটিয়েছে। এমনিতেই এই শহরে সাধারণ মানুষের জীবনের দাম কমে এসেছে। তাই বড় দুর্ঘটনা সংগঠিত হওয়ার আগে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরের শুলকবহর থেকে বহদ্দারহাট এক কিলোমিটার এলাকা পর্যন্ত এম এ মান্নান ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেয়। ২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

২০১২ সালের নভেম্বরে ফ্লাইওভারের গার্ডার ধসে ১৪ জন মারা গেলে এর নির্মাণকাজ তদারকির দায়িত্ব পায় বাংলাদেশ সেনাবাহিনী। নির্মাণকাজ শেষে ২০১৩ সালের ১২ অক্টোবর ফ্লাইওভারটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা