ছবি: সংগৃহীত
জাতীয়

৫০০ মিলিয়ন ইয়েন দিচ্ছে জাপান

সাননিউজ ডেস্ক: বাংলাদেশকে অনুদান হিসেবে ৫০০ মিলিয়ন জাপানি ইয়েন (৪.৫৯ মিলিয়ন মার্কিন ডলার) দিচ্ছে জাপান। দেশটি তৃতীয় বছরের জন্য ‘দি ফোর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট (পিইডিপি-৪)’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে এ অর্থ দিচ্ছে। এ নিয়ে দুই দেশের মধ্যে একটি ‘এক্সচেঞ্জ অব নোটস’ ও ‘গ্রান্ট এগ্রিমেন্ট’ স্বাক্ষর হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের পক্ষ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং জাপান সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি ও জাইকা বাংলাদেশ অফিস প্রতিনিধি চিফ রিপ্রেজেন্টেটিভ ইউহো হায়াকাওয়া ‘গ্রান্ট এগ্রিমেন্টে’ স্বাক্ষর করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১৮ থেকে ২০২৩ এর মধ্যে ‘দি ফোর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (পিইডিপি-৪)’ বাস্তবায়ন করছে।

এই প্রোগ্রামের আওতায় কারিকুলাম সংশোধন ও পাঠ্যবই উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন অব্যহতকরণ, পদ্ধতি এবং বাজেটের জন্য জাপানের অনুদানটি দেওয়া হয়েছে।

এর আগে ২০১১ থেকে ২০১৮ মেয়াদে ‘থার্ড প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (পিইডিপি৩)’ প্রকল্প বাস্তবায়নের জন্য ২৪৯০ মিলিয়ন জাপানি ইয়েন (১৯৮ কোটি টাকার সমান) অনুদান দিয়েছে জাপান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা