জাতীয়

মানবাধিকার সংস্থার চেয়ারম্যান পরিচয়ে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক: মানবাধিকার সংস্থার চেয়ারম্যান পরিচয়ে প্রতারণার অভিযোগে শাহিরুল ইসলাম সিকদারকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। শাহিরুল ইসলাম সিকদার হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড গার্ড সার্ভিসেস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ আউট সোর্সিং এন্ড পাওয়ার সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিজেকে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন।

শনিবার ( ২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কাওরান বাজারস্থ র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক এসব তথ্য জানান। নিজেকে একজন সরকারি কর্মকর্তা হিসেবে ভুয়া পরিচয় প্রদান ও চাঁদাবাজি করার অপরাধে তার নামে ডিএমপির রামপুরা থানায় চাঁদাবাজি ও প্রতারণার মামলা রয়েছে।

র‍্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক বলেন, চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ এর ঘটনা পুরাতন হলেও মানবাধিকার সংস্থার চেয়ারম্যান হিসেবে পরিচয় প্রদানকারী শাহিরুলের প্রতারণার ইতিহাস নিঃসন্দেহে ধৃষ্টতাপূর্ণ এবং ভিন্নধর্মী। শাহীরুল একজন শীর্ষ পর্যায়ের প্রতারক। হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড গার্ড সার্ভিস লিঃ কোম্পানি খুলে, ক্ষমতাধর ব্যক্তি হিসেবে নিজেকে উপস্থাপন ও চাকরি দেওয়ার নামে প্রতারণা এবং বিত্ত বৈভবের মালিক শাহীরুল ছিল সকলের ধরা ছোঁয়ার বাইরে।

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ছেলে শাহীরুল কর্মজীবন শুরু করে গাড়ি ব্যবসা দিয়ে। এরপর শুরু করে প্রতারণা। ২০০৩ সালে সিকিউরিটি গার্ড সরবরাহ শুরু করে। এরপর হোমল্যান্ড সিকিউরিটি সার্ভিস লিঃ নামে প্রতিষ্ঠান করে।

হোমল্যান্ড সিকিউরিটি সার্ভিস লিঃ এর পরিবর্তে নিজেকে প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি বেনামী মানবাধিকার সংস্থার চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়ে থাকে। ক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্যে সে নামীদামী ব্যক্তিবর্গের সাথে ছবি তুলে সেগুলো প্রদর্শন করে প্রতারণা করতো।

র‌্যাব জানায়, প্রতারক শাহীরুল বিভিন্ন প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়ার কথা বলে চটকদার বিজ্ঞাপন দিতো। দেশের শিক্ষিত বেকার তরুণ-তরুণীরা বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে আবেদন করলে তাদের কাছ থেকে ১৫-২৫ হাজার টাকা জামানত। একই সঙ্গে সরকারি চাকরি দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে ৫-১০ লাখ টাকা নিতো।

এভাবে অনেকের কাছ থেকে টাকা নিয়ে তা আত্মসাৎ করতো শাহীরুল। দীর্ঘদিন তার অফিস/বাসায় ঘুরাঘুরির পরও চাকুরীতে নিয়োগ না পাওয়ার পর পাওনা টাকা ফেরত চাইলে তার কাছে থাকা অবৈধ অস্ত্র দিয়ে ভুক্তভোগীদের বিভিন্ন ভয়ভীতিসহ জীবননাশের হুমকি প্রদান করতো বলে জানায় র‌্যাব।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

নীরব ঘাতক হৃদরোগ: যেসব সূক্ষ্ম লক্ষণ দেখে আগেই সতর্ক হবেন

হৃদরোগের সমস্যার ক্ষেত্রে লক্ষণগুলো ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে এবং গুরুতর হৃদ...

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭০

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত নিয়মিত অভিযানে ৪৭০ জনকে গ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা