জাতীয়

উন্নয়ন সব জায়গাতেই করতে হবে

নিজস্ব প্রতিবেদক: উন্নয়ন সব জায়গাতেই করতে হবে। কাউকে বাদ দিয়ে কোনো উন্নয়ন নয়। মন্ত্রী হলে নিজ এলাকায় উন্নয়ন বেশি হবে আর অন্য এলাকায় কম হবে এই নীতিতে আওয়ামী লীগ সরকার বিশ্বাস করে না। মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে দেশের প্রতিটি অঞ্চলে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, স্যানিটেশন ও পানিসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শনিবার (২৩ অক্টোবর) পঞ্চগড় জেলার বোদা উপজেলাধীন বোদা-ভাউলাগঞ্জ সড়কের জিসি সড়কের ১৪৭৭৫ মিটার চেইনেজে করতোয়া নদীর উপর আউলিয়া ঘাটে প্রস্তাবিত Y ব্রিজের স্থান পরিদর্শন উপলক্ষে মাড়েয়া উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।

এ প্রসঙ্গে মো. তাজুল ইসলাম বলেন, কোনো বিশেষ অঞ্চলকে গুরুত্ব না দিয়ে সারাদেশেই সমভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে দেশের উন্নয়নের সুফল যেমন সকল মানুষ পাবে। তেমনি সকল মানুষকে ঐক্যবদ্ধ ভাবে উন্নয়নের কর্মকান্ড শামিল হতে হবে। এ উন্নয়নের ফল ধনী-গরীব, কৃষক-শ্রমিক, রিক্সাচালক-কুলি সকল শ্রেণি পেশার মানুষ উন্নয়নের সুফল সমানভাবে ভোগ করবে। মুসলিম, হিন্দু, খ্রিষ্টান-বৌদ্ধ দেশটা সকলের। তাই সবার সহবস্থান নিশ্চিত করে দেশকে এগিয়ে নিতে হবে।

করতোয়া নদীর উপর আউলিয়া ঘাটে খুব শিগগিরই ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ব্রীজ নির্মিত হলে এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে বিশাল পরিবর্তন আসবে। মানুষের বহুদিনের দুঃখ-দূর্দশা লাঘব হবে।

দেশের সকল খাতে সরকারের অভূতপূর্ব সাফল্য তুলে ধরে তিনি আরো বলেন, শেখ হাসিনার পাশে দেশের জনগণ আছে বলেই বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন সম্ভব হচ্ছে। কিন্তু এই উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে নানাভাবে ষড়যন্ত্র চলছে। হিন্দু-মুসলমানদের মধ্যে দাঙ্গা বাধানোর মাধ্যমে দেশে চক্রান্ত শুরু হয়েছে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।

মো. তাজুল ইসলাম জানান, বিএনপি'র পাশে এখন আর জনগণ নেই। জনগণের ভয়ে গুন্ডা-পান্ডা নিয়েও তারা মাঠে নামতে পারছে না। ক্ষমতা থাকা অবস্থায় নিজেদের আখের গোছানো ছাড়া দেশ ও মানুষের জন্য কিছুই করেননি। সে কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এখন তারা নতুন ফন্দি করছে। ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করছে।

মন্ত্রী বলেন, সারাবিশ্বে বাঙালি জাতি আর ভিক্ষুক-মিসকিনের জাতি হিসেবে পরিচিতি পায় না। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এখন মর্যাদার আসনে আসীন হয়েছে। উন্নয়নের রোল মডেলে রুপান্তরিত হয়েছে।

আলোচনা সভায় রেল মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল হক প্রধান, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান এবং জেলা প্রশাসক পুলিশ সুপারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

‘বাংলাদেশ ফার্স্ট’: প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়ে...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা