জাতীয়

রাজধানীতে অজ্ঞান পার্টির কবলে পারভেজ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী বাসে মলম পার্টির কবলে পড়ে মইজুল ইসলাম পারভেজ (৩০) নামের এক গার্মেন্টস অফিস স্টাফ অচেতন হয়ে গেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক এ এসআই মোবারক হোসেন।

তিনি জানান, শনিবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে বারোটায় আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে মেইন রাস্তায় গাড়ি থেকে ওই যুবককে নিচে নামিয়ে গাড়িটি চলে যায়। তবে গাড়িটি সনাক্ত করা যায়নি। খবর পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকরা স্টোমাক ওয়াশ দিয়ে মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করেন।

খবর পেয়ে ওই অফিসের স্টাফ ইব্রাহিম খান হাসপাতালে আসেন। তিনি জানান, সকালে গার্মেন্টস মালামাল ক্রয়ের জন্য পার্টিকে দিতে অফিস থেকে ৪০ হাজার টাকা নিয়ে সদরঘাটে যাওয়ার উদ্দেশ্য রওনা হয়েছিল। তবে উদ্ধারের পর তার কাছে সে টাকা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ৪০ হাজার টাকা অজ্ঞান পার্টির সদস্যরা নিয়ে পালিয়ে গেছে।

তিনি আরও জানান, অচেতন মইজুল পেশায় জারা গ্রুপ গার্মেন্টসের হেড অফিস উত্তরা ৪ নম্বর সেক্টরে অফিস সহকারী। বর্তমানের সেখানেই থাকতেন তার গ্রামের বাড়ি পিরোজপুর সদরে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা