জাতীয়

১৫ থেকে ১৮ বছরের অবিবাহিত মেয়েরা পাবে  সহায়তা

নিজস্ব প্রতিবেদক: পরিবারে বাল্যবিয়ে থাকলে সরকারের দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) সহায়তা না দিয়ে বরং যেসব পরিবারে ১৫ থেকে ১৮ বছরের অবিবাহিত মেয়ে আছে, সেসব পরিবারকে ভিজিডি সহায়তা দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

সরকারের ভিজিডি উপকারভোগীরা নারীরা প্রত্যেক মাসে ৩০ কেজি চাল পান। এ ছাড়া সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে প্রশিক্ষণ পান।

সারাদেশে ৪৯৩টি উপজেলার ৪ হাজার ৫৭৯টি ইউনিয়নে ১০ লাখ ৪০ হাজার নারীকে এই কর্মসূচির মাধ্যমে চাল দেওয়া হচ্ছে।

ভিজিডি উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে উপকারভোগীর পরিবারে ১৫ থেকে ১৮ বছরের অবিবাহিত মেয়ে থাকলে, সেসব পরিবারকে ২০২৩-২৪ চক্রে উপকারভোগী পরিবারের তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়ে মাঠপর্যায়ে পত্র জারির সুপারিশ করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়াধীন ভিজিডি কর্মসূচি বাংলাদেশের গ্রামীণ দুস্থ নারীদের আর্থসামাজিক অবস্থা উন্নয়নে বাস্তবায়িত একটি সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম।

২০০৯ সাল থেকে গত বছর পর্যন্ত পর্যন্ত মোট ৯১ লাখ ৮০ হাজার নারী ভিজিডি কর্মসূচির মাধ্যমে চাল দেওয়া হয়েছে।

কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য শবনম জাহান, লুৎফুন নেসা খান, সাহাদারা মান্নান ও কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা