জাতীয়

নবনির্মিত ৩৭টি সেতু উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে নবনির্মিত ৩৭টি সেতু উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ভার্চুয়ালি ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় এসব সেতু উদ্বোধন করেন সড়ক পরিবহনমন্ত্রী।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু বিভাগের সিনিয়র তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।

অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী জানান, ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে মোট ৮২টি সেতু নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। এ পর্যন্ত ৬১টি সেতুর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এরমধ্যে ২৫টি সেতু আগেই উদ্বোধন করা হয়েছে। আজ ৩৫টি সেতু উদ্বোধন করা হলো।

মন্ত্রী আরও জানান, রংপুর সড়ক জোনের আওতায় প্যাকেজ-১-এর অধীনে প্রায় ৫৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৯টি সেতু এবং রাজশাহী সড়ক জোনের আওতায় প্যাকেজ-২-এর অধীনে প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৬টি সেতু রয়েছে। অবশিষ্ট ২২টি সেতুর কাজ চলমান। এছাড়াও রংপুর সড়ক জোনের আওতায় জিওবি অর্থায়নে নির্মিত দুটি সেতু বুড়িতিস্তা ও শান্তিপুর-ললতই-ভাটা সেতুও আজ উদ্বোধন করা হলো।

তিনি জানান, সেতুগুলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সড়ক নেটওয়ার্ক স্থাপন এবং সাসেক করিডোর, এশিয়ান হাইওয়ে, বিমসটেক ও সার্ক হাইওয়ের সঙ্গে সংযুক্তি ঘটাতে কার্যকর ভূমিকা রাখবে। এছাড়াও উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকাসহ সারা দেশের নিরাপদ, উন্নত ও ব্যয়সাশ্রয়ী যোগাযোগ স্থাপনসহ দেশের জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তরের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. ইতো নাওকি, জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেনটেটিভ মি. ইহুও হায়েকাওয়া, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী আবদুস সবুর, ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক খান মোহাম্মদ কামরুল আহসানসহ সড়ক ও জনপথ অধিদফতরের পরামর্শক প্রতিষ্ঠান এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা