বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকার
জাতীয়

বদরুন্নেসার শিক্ষক রুমা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম মাসুদ-উর রহমান এ আদেশ দেন।

এর আগে বুধবার (২০ অক্টোবর) সকালে ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক, মিথ্যা ও গুজবের ভিডিও ছড়ানোর অভিযোগে রাজধানীর বেইলি রোডের নিজবাসা থেকে তাকে আটক করে র‌্যাব।

এরপর র‌্যাব বাদী হয়ে রমনা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ন ম ইমরান খান বলেন, রাজধানী পল্লবীতে শাহীন উদ্দিন হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড বলে অপপ্রচারের অভিযোগে রুমা সরকারের বিরুদ্ধে মামলাটি করা হয়।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা