জাতীয়

চলতি মাসেই শিশুদের টিকা

নিজস্ব প্রতিবেদক: করোনায় শিশুদের সুরক্ষায় চলতি মাসেই ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আগামী ৩০ অক্টোবরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে শিক্ষার্থীদের তালিকা পাঠানোর কথা বলা হয়েছে। সে অনুযায়ী পেলে এ মাসেই তাদের টিকা দেওয়া শুরু হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানের একটি জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা ২১ কোটি টিকা কিনেছি। যা এখন প্রতি মাসেই আসছে। গতকালও ৫০ লাখ এসেছে। সব মিলিয়ে আমাদের কাছে পর্যাপ্ত টিকা রয়েছে। সবকিছু ঠিক থাকলে এ মাসে প্রায় তিন কোটি টিকা দিতে পারব বলে আশা করছি।

জাহিদ মালেক বলেন, আমাদের ক্রয়কৃত টিকা যদি শিডিউল অনুযায়ী আসতে থাকলে আশা করা হচ্ছে প্রতি মাসেই তিন কোটির বেশি টিকা দিতে সমস্যা হবে না। চার কোটিও হতে পারে। আমরা কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে নিয়মিত টিকা পাচ্ছি। কিছুদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলেছে আমরা টিকা কর্মসূচিতে ভালো করছি। আমরা বলেছিলাম আমাদেরকে টিকা বাড়িয়ে দেওয়ার জন্য তারাও সম্মতি দিয়েছে।

তিনি বলেন, আমাদের স্কুল শিক্ষার্থীদের সংখ্যা প্রায় দেড় কোটির মতো। তাদের জন্য কোটি টিকা লাগবে। শিক্ষার্থীদের টিকা দেওয়ার প্রস্তুতি আমাদের আছে। আমাদের হাতে ফাইজারের টিকাও আছে। নতুন করে ৭২ লাখ ও ৯০ লাখ টিকার একটা শিডিউল আছে এই টিকার। যা শিগগিরই আসবে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনসংখ্যা নয়, মানবসম্পদ: বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ

সংখ্যার হিসেবে বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ বাংলাদেশ। একসময় জনসংখ্যাকে উন...

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

 শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের 

দেশব্যাপী বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ প...

রংপুরে নতুন করে বন্যার আশঙ্কা

দেশের চার জেলার পাঁচটি পয়েন্টে নদীর পানি বর্তমানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত...

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন 

সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের বহুল আল...

সেমিফাইনালের আগে সুখবর ফরাসি শিবিরে

বিশ্বকাপের সেমিফাইনালের আগে বড় স্বস্তির খবর পেয়েছে ফ্রান্স। অধিনায়ক কিলিয়ান এ...

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা