জাতীয়

মেঘনা নামে হবে কুমিল্লা বিভাগ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নামে কোনো বিভাগ হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কুমিল্লা খন্দকার মুশতাকের বাড়ি। কুমিল্লা নাম নিলেই মুশতাকের নাম আসে তাই আমরা মেঘনার নামে বিভাগ করবো। ফরিদপুর নিয়ে হবে পদ্মা বিভাগ।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) কুমিল্লা আওয়ামী লীগ কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি দুটি নদীর নামে দুটি বিভাগ করবো। একটি পদ্মা অপরটি হবে মেঘনা। মুক্তিযুদ্ধের সময় স্লোগান ছিলো পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা।

এ সময় বাহাউদ্দিন বলেন, আপা কুমিল্লা নামে দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, কুমিল্লা বললে চাঁদপুর, নোয়াখালীসহ অন্যরা আসতে চায় না। তাই আমরা মেঘনা নামে বিভাগ করবো।

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পদ্মা ও মেঘনা নামে নতুন দুটি বিভাগ হলে দেশে মোট বিভাগ হবে ১০টি। দেশের সবশেষ বিভাগ হয় ময়মনসিংহ, ২০১৫ সালে।

কুমিল্লা প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে গণভবনের সঙ্গে সংযুক্ত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মো. খাদেমুল (২৫)...

ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভা...

বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু

চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে যুক্...

সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী, ১৪ মৃত্যু

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশে বুধবার...

বন্ধুকে বাঁচাতে তুরাগে ঝাঁপ, প্রাণ গেল উভয়ের

গাজীপুর মহানগরীর টঙ্গীর তুরাগ নদীতে গোসল করতে গিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা