জাতীয়

পেঁয়াজ উৎপাদনে তৃতীয় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এক বছরেই কৃষি মন্ত্রণালয় সাত লাখ টন উৎপাদন বৃদ্ধি করতে পেরেছে। এ বছর ৩৩ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। করোনাকালে মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বে বাংলাদেশ পেঁয়াজ উৎপাদনে তৃতীয় স্থানে রয়েছে।

শুক্রবার (১৫ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবস ২০২১ উদযাপন উপলক্ষে রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিলের মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খাদ্য ঘাটতি ও দাম নিয়ন্ত্রণ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, আমরা চাল উৎপাদনে চতুর্থ ছিলাম, ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে এখন তৃতীয় স্থানে এসেছি। আমরা এগিয়ে যাচ্ছি, তারপরও খাদ্য ঘাটতি থাকছে এবং বাজার নিয়ন্ত্রণ করতে পারছি না।

তিনি আরও বলেন, ইকোনোমিকসে প্রাইমারি বা বেসিক হলো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। যদি ডিমান্ড বেশি হয় এবং সাপ্লাই যদি কম হয়, দাম কিছুটা বাড়বেই। আমরা সিন্ডিকেট বলি আর যাই বলি না কেন, দাম বাড়বেই। আমরা চেষ্টা করি বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য।

কৃষিমন্ত্রী জানান, কাবিখাসহ বিভিন্ন কর্মসূচিতে ১০টাকা কেজির চাল দেওয়া হয়। সেটা কিন্তু অনেকেই বিক্রি করে দেন। ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার সময় পাশেই পাইকাররা বসে থাকেন। চাল নিয়ে পাইকারদের কাছে বিক্রি করেন তাদের অনেকে।

ড. আব্দুর রাজ্জাক বলেন, পোলট্রি , মাছ, ডেইরি, প্রাণির খাদ্য উৎপাদনেও একটা বড় অংশ খাদ্যশস্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। নন হিউম্যান কনজাম্পশনে কত পরিমাণ খাদ্যশস্য ব্যবহার হচ্ছে তা পরিসংখ্যানে আনা হয় না। এটি একটি অন্যতম কারণ।

পরিসংখ্যানের ঘাটতির বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, পরিসংখ্যান ব্যুরোর সঙ্গে আমাদের কৃষি মন্ত্রণালয়ের তথ্যের কিছুটা সমস্যা হয়েছে, এটিও একটি কারণ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার জামাতের

জাতীয় সংসদে বাজেটের দাবির ওপর ছাঁটাই প্রস্তাবে আলোচনার প্রত্যাহার করেছে বিরোধ...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ডাম্প ট্রাক, ভোগান্তিতে পথচারী 

মাদারীপুরের শিবচরে সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ভাবে বালু ও মাটি ব্যবসায়ীদের অবৈ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা