জাতীয়

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে কুচক্রী মহল 

নিজস্ব প্রতিবেদক: রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আবহমান কাল ধরে চলে আসা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার চেষ্টা করছে একটি কুচক্রী মহল। কিন্তু সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে আছে। কুমিল্লার ঘটনা অনভিপ্রেত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে তাঁদের (জড়িতদের) বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে নেত্রকোনা পৌর শহরের সাতপাই বড় স্টেশন এলাকায় রেলওয়ে স্টেশনের যাত্রী সুবিধা বৃদ্ধির জন্য প্লাটফর্ম উঁচুকরণ, স্টেশন বিল্ডিং রিনোভেশন, এক্সেল কন্ট্রোল এবং প্লাটফর্ম শেড নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, যে দেশের রেলপথ যতো উন্নত সে দেশ ততো উন্নত। মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ৫৬টি রেলস্টেশনের উন্নতিকরণের কাজ চলমান। এর মধ্যে পূর্ব অঞ্চলের ২৭টি স্টেশনের কাজ হচ্ছে। নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথটি ব্রডগেজে উন্নীত করা হবে।

অনুষ্ঠানে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সাংসদ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী খান বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইছে। একাত্তরের পরাজিত শক্তি এখনও সক্রিয়। তাদের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ রেলওয়ে (পূর্ব) মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, পৌর মেয়র মো. নজরুল ইসলাম খান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়র রহমান খান।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রামের তিনটি জোন ও একটি কর্পোরেট শাখা,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা