মণ্ডপ
জাতীয়

মণ্ডপে সিসি টিভি ক্যামেরা স্থাপনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় সংঘর্ষের সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পূজা মণ্ডপে সিসি টিভি ক্যামেরা স্থাপনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, পূজা মণ্ডপে সিসি টিভি ক্যামেরা নেই, দ্রুত সময়ের মধ্যে সেসব মণ্ডপে সিসি টিভি ক্যামেরা স্থাপন করতে হবে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কুমিল্লায় পূজামণ্ডপে হামলার ঘটনায় কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। আশা করি সবাইকে অবশ্যই খুঁজে বের করব। তাদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।

তিনি আরও জানান, কুমিল্লার বিষয়টি আমরা তদন্ত করছি। এরপর বিস্তারিত জানাতে পারব। তবে এখন পর্যন্ত আমাদের ধারণা, এটা উদ্দেশ্যমূলকভাবে কোনো স্বার্থান্বেষী মহলের কাজ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা