আত্মহত্যা
জাতীয়

স্ত্রী চলে যাওয়ায় স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মুগদায় পারিবারিক কলহে স্ত্রী বাসা থেকে রাগ করে চলে যাওয়ার অভিমানে আলামিন হাওলাদার(২৮) নামে এক রিকশাচালক বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর একটায় মান্ডায় হিরু মিয়া রোডে ভাড়া বাসায় সবার অগোচরে রিকশাচালক ইঁদুর মারা বিষ খেয়ে অসুস্থ হয়ে পরে। স্বজনরা সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মুগদা জেনারেল হাসপাতাল পরে সেখান থেকে বিকাল পৌনে চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, আলফি আট বছর ও আলিফা দুই বছর দুই কন্যা সন্তান রয়েছে আলামিনের। তাদের ছেলে সন্তান না হওয়ার স্বামী-স্ত্রী দুজনের মধ্যে প্রায় সময় কলহ লেগে থাকতো। গতকাল রাগ করে তার স্ত্রী আনজু বেগম বাসা থেকে চলে গেলে অভিমানে সে আত্মহত্যা করেছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা