জাতীয়

বাজেট অধিবেশনের আগেই সবার করোনা পরীক্ষা!

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১০ জুন থেকে শুরু হবে ২০২০-২১ অর্থবছরের বাজেট অধিবেশন। তার আগেই রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সব এমপিদের করোনাভাইরাস পরীক্ষা করা হবে।

সংক্ষিপ্ত এই বাজেট অধিবেশনের ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ করা হবে আগামী ১১ জুন।

জানা গেছে, অধিবেশনের প্রস্তুতি প্রায় শেষ। এবারের অধিবেশনে বয়স্ক ও অসুস্থ এমপিদের যোগদানের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হবে। বাজেটের ওপর আলোচনা ছাড়া অন্য কোনো কার্যক্রম থাকছে না।

এছাড়া অধিবেশন চলাকালীন সময়ে প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্যদের সংসদে প্রবেশ করতে দেয়া হবে না। অধিবেশনে এমপিদের উপস্থিতি ৬০ থেকে ৭০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হতে পারে।

তবে এবার বাজেট অধিবেশনের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের সংসদে প্রবেশ করতে দেয়া হবে না। ১১ জুন বাজেট ডকুমেন্ট সংসদ ভবনের মিডিয়া সেল থেকে প্রদান করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে আরো জানা গেছে, বাজেটের ওপর আলোচনা হবে সংক্ষিপ্ত আকারে। সম্পূরক বাজেটসহ সব মিলিয়ে ১০ থেকে ১৫ ঘণ্টা আলোচনা হতে পারে।

আর ৮ থেকে ১০ কার্যদিবসের মধ্যে বাজেট অধিবেশন শেষ করা হবে। তবে সার্বিক বিষয়ে ১০ জুন সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংসদ অধিবেশনে এমপিদের উপস্থিতির বিষয়ে বেশ কিছু নিয়ম মানা হচ্ছে। এ জন্য সরকারি ও বিরোধী দলের হুইপদের একটি দিক নির্দেশনা দেয়া হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রামের তিনটি জোন ও একটি কর্পোরেট শাখা,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা