ছবি: সংগৃহীত
জাতীয়

সাংবাদিক কনক সারোয়ারের বোন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন ওরফে রাকাকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। তার বিরুদ্ধে অনলাইনে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানোর অভিযোগ আনা হয়েছে। মাদক আইনে মামলাও হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) রাত আটটার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব। সাংবাদিক কনক সারোয়ার সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মাধ্যমে সরকারের সমালোচনায় সোচ্চার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৪ অক্টোবর) মধ্যরাতে ঢাকার উত্তরার বাসা থেকে নুসরাত শাহরিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আইস মাদক, একটি মোবাইল ফোন ও একটি পাসপোর্ট জব্দ করা হয়েছে। মঙ্গলবার উত্তরা পশ্চিম থানায় দুটি মামলা করেছে র‍্যাব। পরে তাকে ওই থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সম্প্রতি একটি চক্র দেশ-বিদেশে অবস্থান করে রাষ্ট্রবিরোধী অপপ্রচারের সঙ্গে জড়িত রয়েছে। বিদেশে অবস্থানকারী চক্রের সদস্যরা দেশি এজেন্টদের সঙ্গে যোগসাজশ করে অপপ্রচার চালাচ্ছে। এর ধারাবাহিকতায় নুসরাত শাহরিনকে গ্রেপ্তার করা হয়েছে।

পশ্চিম থানার ওসি আকতারুজ্জামান ইলিয়াস বলেন, আসামি থানা হেফাজতে রয়েছেন। বুধবার তাকে আদালতে তোলা হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা