জাতীয়

শক্তিশালী গণমাধ্যম থাকা জরুরি

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, ‘আমাদের দেশে অনেকে মনে করে সুসংবাদ মানে কোনও সংবাদ নয়, খারাপ সংবাদ মানে ভালো সংবাদ। আমি এর সঙ্গে দ্বিমত পোষণ করি। যখন একটি দেশ এগিয়ে যায় তখন সেই দেশের মানুষকে আশাবাদী হতে হয়। একটা রাষ্ট্রে ও সমাজে টেকসই উন্নয়ন ও শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী গণমাধ্যম থাকা জরুরি। তাই সরকার তথ্য অধিকার আইন করেছে।’

মঙ্গলবার (৫ অক্টোবর) বিকালে রাজধানীর প্যান পাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা সম্মেলন কক্ষে বিবিসি মিডিয়া অ্যাকশনের ‘প্রটেক্টিং ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া ফর ইফেক্টিভ ডেভেলপমেন্ট’ (প্রাইমড) নামের একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণমাধ্যমের উন্নয়নে এই প্রকল্পে অর্থায়ন করেছে ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)।

ডা. হাছান মাহমুদ বলেন, কেবল সরকারের সদিচ্ছার ওপর শক্তিশালী গণমাধ্যমের বিষয়টি নির্ভর করে না। ব্যবসায়ী ও নিজ স্বার্থে বিভিন্ন গণমাধ্যম মালিকরা সাংবাদিকদের ব্যবহারের চেষ্টা করেন। সভা-সেমিনারে সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলি তখন তারা এ নিয়ে মুখ খোলেন না। কিন্তু ব্যক্তিগতভাবে আলোচনার সময় তারা এই বাধার কথা স্বীকার করেন।

প্রসঙ্গত, প্রকল্পটির কাজ হবে বাংলাদেশ, ইথিওপিয়া ও সিয়েরা লিওনে। বাংলাদেশের তিন গণমাধ্যম বাংলা ট্রিবিউন, যমুনা টেলিভিশন এবং দৈনিক গ্রামের কাগজ এই প্রকল্পে কাজ করবে। এর মাধ্যমে গণমাধ্যমে সম্পাদকীয় উন্নয়নে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক দুপুরে

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে সরকারের বিভ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা