জাতীয়

ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় সচেতনতামূলক মহড়া

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ মহড়া অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মো. মোহসিনের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত এ মহড়ায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

মহড়া পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী বলেন, ২ হাজার ১৫২ কোটি টাকার বাজেট পাস করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যন্ত্রপাতি কেনার জন্য। বর্তমানে ১১টি হাই লেদার আনানো হয়েছে, যার দুটি ঢাকায়, তিনটি চট্টগ্রামে ও বাকি ছয়টি দেওয়া হবে বাকি ছয় বিভাগে। সচেতনতামূলক এই মহড়া এর আগে ঢাকার দুটি ভিন্ন প্রান্তে করার পর ঢাকা মেডিকেলে অনুষ্ঠিত হয়। এমন মহড়া আরও বিভিন্ন জায়গায় আয়োজন করার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। এ ছাড়া আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ উপলক্ষে সরকার বিভিন্ন আয়োজন করবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন। মহড়ায় অংশগ্রহণকারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের অভিনন্দন জানান তিনি। বাংলাদেশের দুর্যোগ মোকাবিলায় তাঁদের অবদানকে প্রশংসনীয় বলেও উল্লেখ করেন সাবেক এই মন্ত্রী।

মহড়ায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ প্রমুখ।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা