জাতীয়

ফুটপাতের খাবার গেলো অসহায়দের পেটে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) এর সামনে অবৈধভাবে ফুটপাতে দোকান বসানোর দায়ে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে ফুটপাতের দোকানের খাবার জব্দ করে অসহায় পথচারীদের মধ্যে বিতরণ করা হয়েছে।

রোববার (৩ অক্টোবর) সন্ধ্যায় ঢামেকের জরুরি বিভাগ সংলগ্ন ফুটপাতে এই অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরীনা নাজনীন জানান, বারবার আমরা অভিযান পরিচালনা করেও উচ্ছেদ করা যাচ্ছে না। অভিযান শেষে তারা আবার ফুটপাত দখল করে দোকান বসায়। তাই আমরা আজকে স্থায়ীভাবে ফুটপাতের সকল দোকান উচ্ছেদের পাশাপাশি দোকান খাবারের জব্দ করে ফেলে না দিয়ে গরীবদের মাঝে বিতরণ করেছি।

এ সময় এই পথে যাওয়া পথচারী জসিম ও আব্দুল হামিদ রিকশাচালকসহ অনেকের মাঝে এই খাবার বিতরণ করা হয়।

রিকশাচালক আব্দুল হামিদ জানান, উচ্ছেদের খাবার বিতরণ হচ্ছে দেখতে পেয়ে সেখান দিয়ে যাচ্ছিলাম পরে সিটি কর্পোরেশনের লোকজন ডেকে নিয়ে প্লেটে করে ভাত-মাছ থেকে শুরু করে মাংস সবজিসহ বিভিন্ন ধরনের খাবার খাওয়ালেন।

অপর এক পথচারীর সঙ্গে কথা বলতে গেলে তিনি বলেন, ফ্রি খাবার খাচ্ছি এখন কথা বলার সময় নেই।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা