জাতীয়

তিন দেশে ফ্লাইট চালুর ঘোষণা বিমানের

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারির কারণে দীর্ঘ দেড় বছর পর সৌদি আরবের মদিনা, কুয়েত ও নেপালের কাঠমান্ডু রুটে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিমানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামী ৯ অক্টোবর ঢাকা-কাঠমান্ডু এবং ১০ অক্টোবর ঢাকা-মদিনা এবং ঢাকা-কুয়েত রুটে ফ্লাইট চালু হবে।

বিমান জানায়, তিন রুটে ফ্লাইট চলাচলের ঘোষণা আসায় যাত্রীরা এখন থেকেই টিকিট কাটতে পারবেন। এ জন্য যাত্রীদের বিমানের সেলস সেন্টার ও কল সেন্টারে যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়ায় ২০২০ সালে মে থেকে কুয়েতের সঙ্গে বাংলাদেশসহ পাঁচটি দেশের সরাসরি বিমান চলাচল বন্ধ ছিল। কাছাকাছি সময়ে বন্ধ হয় কাঠমান্ডু ও মদিনা রুটের ফ্লাইট।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা