জাতীয়

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর করোনা পজিটিভ

নিউজ ডেস্কঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। তিনি বর্তমানে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন। তাকে আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

মোহাম্মদ নাসিমের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া। তিনি বলেন, মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার ছেলে বিষয়টি আমাকে জানিয়েছেন।

নাসিমের ছেলে তানভীর শাকিল জয় এ বিষয়ে বলেন, ৪ দিন আগে বিএসএমএমইউতে পরিবারের সবাই টেস্ট করেছে। ফলাফল নেগেটিভ আসে। আব্বা শারীরিকভাবে দুর্বল অনুভব করায় আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি। হাসপাতালে তাকে স্যালাইন দেওয়া হয়েছে। করোনা পরীক্ষার জন্য আবারও তার নমুনা নেওয়া হয়। রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। জয় জানান, আপাতত মোহাম্মদ নাসিমকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে রাখা হবে। সমস্যা বেশি হলে সিএমএইচে স্থানান্তর করা হবে।

এদিকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সিইও আল ইমরান চৌধুরী বলেন, মোহাম্মদ নাসিম হালকা শ্বাসকষ্ট নিয়ে গতকাল দুপুর ১২টায় হাসপাতালে ভর্তি হন। কোভিড পজিটিভ এসেছে। তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। তবে অবস্থা স্থিতিস্থীল। মেডিসিন বিশেষজ্ঞ মহিউদ্দীন আহমেদের অধীনে ভর্তি আছেন তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

চূড়ান্ত তালিকা: দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখের বেশি

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।...

হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা...

তাপপ্রবাহের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ

বিশ্বকাপে প্রতি চারটি ম্যাচের একটি প্রচণ্ড গরমের ম...

সূর্য থেকে ধেয়ে আসছে শক্তিশালী শিখা

সূর্য থেকে অত্যন্ত শক্তিশালী সৌর শিখা পৃথিবীর দিকে...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা