জাতীয়

করোনা টেস্টে অন্তঃসত্ত্বা নারীদের অগ্রাধিকার

সান নিউজ ডেস্ক:

গত ২৭ মে করোনা প্রাদুর্ভাবের মধ্যে দেশের অন্তঃসত্ত্বা মায়েদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, আইইডিসিআর মহাপরিচালক, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্টার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল হাসপাতালের পরিচালকের সরকারি ইমেইলে একটি নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ জনস্বার্থে এ নোটিশ পাঠান।

তবে নোটিশের কোন জবাব না আসায় ৩১ মে তিনি করোনাকালীন অন্তঃসত্ত্বা নারীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টেস্ট ও অন্যান্য সুচিকিৎসা প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন। রিটে করোনাকালে অন্তঃসত্ত্বা নারীদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি দেশের অধিকাংশ হাসপাতালে করোনা শনাক্তে পৃথক ইউনিট চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়।

এরই প্রেক্ষিতে সরকারি-বেসরকারি সব হাসপাতালে অন্তঃসত্ত্বা নারীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টেস্টসহ অন্যান্য সুচিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

সোমবার (১ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী তানভীর আহমেদ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা