ফাইল ফটো
জাতীয়

বাংলাদেশিদের বিদেশ ভ্রমণে শিথিলতা

নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণ কমে আসায় বাংলাদেশিদের বিদেশে ভ্রমণে বিধিনিষেধ শিথিল হচ্ছে। বিভিন্ন দেশ ধীরে ধীরে ভ্রমণ বিধিনিষেধ প্রত্যাহার করে নিচ্ছে।

সংক্রমণ বেড়ে যাওয়ায় বিভিন্ন দেশ ভ্রমণ বিধিনিষেধ আরোপ করেছিল। বিশেষ করে যুক্তরাজ্য, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া প্রভৃতি দেশ বাংলাদেশিদের ওপর ভ্রমণ বিধিনিষেধ দেয়। তবে করোনা সংক্রমণ কমে যাওয়ায় এসব দেশ ভ্রমণ বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। তবে বিভিন্ন ক্যাটাগরিতে ভ্রমণ বিধিনিষেধ শিথিল হলেও এখনই সব দেশের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে না।

গত ২১ সেপ্টেম্বর থেকে বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশিরা মালয়েশিয়ায় যেতে পারছেন। বাংলাদেশিদের পুরো ডোজ টিকা নেওয়া থাকলে গত ২৩ সেপ্টেম্বর থেকে নেদারল্যান্ডসে যাওয়ার পর তাদের আর হোম কোয়ারেন্টিনে থাকার প্রয়োজন নেই। গত জুন মাস থেকে বাংলাদেশসহ আরও ৬ টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে জাপান। তবে ২০ সেপ্টেম্বর থেকে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় দেশটি।

যুক্তরাজ্য বাংলাদেশি নাগরিকদের প্রবেশে ‘রেড অ্যালার্ট’ দিয়ে রেখেছিল। গত ১৭ সেপ্টেম্বর যুক্তরাজ্য সরকার রেড অ্যালার্ট প্রত্যাহার করে নেয়। গত ২২ সেপ্টেম্বর থেকে এ রেড অ্যালার্ট প্রত্যাহার কার্যকর হয়েছে। গত ২০ সেপ্টেম্বর থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য থাই ভিসা পুনরায় চালু করা হয়েছে৷ গত ১০ মে বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের নাগরিকদের জন্য থাই ভিসা বন্ধ ঘোষণা করা হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

আতঙ্ক-উচ্ছ্বাস দুই নিয়েই শুরুর অপেক্ষা

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক...

হানিফসহ ৪ জনের মামলার রায় যেকোনো দিন

জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্র...

উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগ করানোয় মামলা, মানববন্ধন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য...

খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল

রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে খাদ...

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: দুশ্চিন্তায় পদ্মাপাড়ের জেলেরা

রাজবাড়ীতে ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা