ফাইল ছবি
জাতীয়

বাড্ডায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডা থেকে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন মো. রুবেল ইসলাম ও নাফিসা আক্তার।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে বাড্ডা থানার উত্তর বাড্ডা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা গুলশান জোনাল টিম।

গুলশান গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব বলেন, মাদক ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা হয়ে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে যাওয়ার জন্য উত্তর বাড্ডা বাসস্ট্যান্ডে অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে একজন পুরুষ ও একজন নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুবেলের সঙ্গে থাকা ল্যাগেজের ভেতর থেকে ৬ কেজি গাঁজা এবং নাফিসার ট্রাভেল ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বাড্ডা থানার মামলায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা