প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। ছবি: ইউএনবি
জাতীয়

প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসায় জাতিসংঘ মহাসচিব

সান নিউজ ডেস্ক: বাংলাদেশে চলমান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে তিনি বাংলাদেশকে 'উন্নয়নের বিস্ময়' বলে মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তাসংস্থা ইউএনবি।

নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘ মহাসচিব গুতেরেসের এক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বৈঠক নিয়ে সংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'মানবিকতাসহ বিভিন্ন খাতে উন্নয়নের জন্য জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের প্রশংসা করেছেন। উন্নয়নের বিস্ময় ঘটানোর জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।'

পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠক স্থলে উপস্থিত হওয়ার পর জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান।

এন্তোনিও গুতেরেস বলেন, বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার দেয়ার বিষয়গুলোতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সাধারণ মিল রয়েছে। এসব বিষয়ের মধ্যে আছে- জলবায়ু, অর্থায়ন ও এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা)।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা জানান, জাতিসংঘ মহাসচিব বলেছেন, 'আমরা সাধারণ কিছু অগ্রাধিকার শেয়ার করি। হতে পারে এটা জলবায়ু, অর্থায়ন এবং এসডিজি। জাতিসংঘের এ অগ্রাধিকারগুলোর বাংলাদেশের জন্যও অগ্রাধিকার।'

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা