ছবি: সংগৃহীত
জাতীয়

থাই ভিসা আবেদন আজ শুরু

সাননিউজ ডেস্ক: রাজধানী ঢাকায় অবস্থিত রয়াল থাই দূতাবাস সোমবার (২০ সেপ্টেম্বর) থেকে থাইল্যান্ডের ভিসা আবেদন গ্রহণ করবে।

রোববার (১৯ সেপ্টেম্বর) দূতাবাস সংবাদমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে। এতে জানানো হয়, থাইল্যান্ডে যেতে ইচ্ছুক ব্যক্তিরা সোমবার (২০ সেপ্টেম্বর) থেকে ভিসা ও সার্টিফিকেশন অব এন্ট্রি-সিওই আবেদন করতে পারবেন।

তবে দূতাবাস কিছু শর্ত দিয়েছে। বলা হয়েছে, সংশ্লিষ্টদের থাইল্যান্ডের কোভিডকালীন স্বাস্থ্যবিধি ও নিয়ম মানতে হবে। একইসঙ্গে ১৪ দিনের কোয়ারেন্টাইনসহ কোভিড টিকা নেওয়া থাকতে হবে।

থাইল্যান্ডের পর্যটন বিভাগ এর আগে জানায়, যাদের করোনা টিকার দুই ডোজ নেওয়া আছে তাদের ব্যাংককসহ ৪ প্রদেশের হোটেলে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

থাইল্যান্ডের অর্থনীতির অন্যতম প্রধান উৎস পর্যটন। করোনায় দেশটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১৯ সালে প্রায় ৪ কোটি আন্তর্জাতিক পর্যটক গিয়েছিলেন দেশটিতে। ২০২০ সালে এই সংখ্যা নেমে দাঁড়িয়েছে মাত্র ৬৭ লাখে। চলতি ২০২১ সালে এ পর্যন্ত ২৯ হাজার আন্তর্জাতিক পর্যটক থ্যাইল্যান্ড ভ্রমণ করেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

জামায়াতের নির্বাচিত ও বহিষ্কৃত এমপি নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার...

কঠিন সংগ্রাম পেরিয়ে যেভাবে শি জিনপিংয়ের উত্থান

প্রায় চৌদ্দ বছর ধরে বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান পরাশক্তি চীনের সর্বোচ্চ ক্ষ...

দেশে ডেঙ্গুতে নতুন মৃত্যু ৮, মোট প্রাণহানি বেড়ে ২৮৯

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের...

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাতেই কার্যকর

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা