ডিএমপি
জাতীয়

রাজধানীর চার থানার ওসি বদলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক (ওসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে শেরেবাংলা নগর, লালবাগ, কদমতলী ও মুগদা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়।

ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে লাইনওআর এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক উৎপল বড়ুয়াকে অফিসার ইনচার্জ, শেরেবাংলা নগর থানায়; লজিস্টিকস বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক এম এম মুর্শেদকে অফিসার ইনচার্জ, লালবাগ থানায়; মুগদা থানার অফিসার ইনচার্জ প্রলয় কুমার সাহাকে অফিসার ইনচার্জ, কদমতলী থানায় ও কদমতলী থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন মীরকে মুগদা থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ জানে আলম মুনশীকে লজিস্টিকস বিভাগে ও লালবাগ থানার অফিসার ইনচার্জ এম আশরাফ উদ্দিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা